খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৭৮৬ নম্বর কয়েদি নিশো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
৭৮৬ নম্বর কয়েদি নিশো

অবশেষে ফিরেছেন আফরান নিশো, তাও আবার দাগি হয়ে! প্রায় দুই বছর পর নতুন সিনেমায়, নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকদের সামনে। আফরান নিশোকে বলা হয় দেশের ভার্সাটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম। তার প্রথম সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমা মুক্তির পর সবাই অপেক্ষায় ছিলেন নিশোর পরবর্তী সিনেমার জন্য। ভক্তদের সেই আশা পূরণ হতে যাচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। ১১ মার্চ বিকেল ৩টা ৩০ মিনিটে মুক্তি পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার। আর তাতেই নড়েচড়ে বসেছেন ভক্ত-দর্শকরা। মোট ১ মিনিট ৭ সেকেন্ডের টিজার, সেখানে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে।

‘দাগি’ সিনেমায় আফরান নিশো
সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন লম্বা চুলে, মাঝে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবে। একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খু্ঁজে বের কর। এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি। সারাটা জীবন। এছাড়াও, টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে এক ঝলক।

‘দাগি’ সিনেমায় আফরান নিশো
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশ নিয়ে নির্মাতা বলেন, “দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক। চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন ’দাগি’ সিনেমায়। ‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। তিনি অনেকটা সময় নিয়েই স্ক্রিপ্ট নির্বাচন করেছেন। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।

‘দাগি’ সিনেমায় তমা মির্জা
টিজার নিয়ে নিশো বলেন, “ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। বলা প্রয়োজন, ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।