খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নেশায় বিধ্বস্ত জাস্টিন বিবার, দুশ্চিন্তা বাড়লো ভক্তদের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
নেশায় বিধ্বস্ত জাস্টিন বিবার, দুশ্চিন্তা বাড়লো ভক্তদের

জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। তাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি দেখে ভক্তরা আঁতকে উঠেছেন। কারণ বিবারকে দেখা গেছে ক্লান্ত আর ফ্যাকাসে। চেহেরা অনেকটা লম্বাটে ধরনের হয়েছে। সেই সঙ্গে চোয়াল ভেঙে দিয়েছে। কমে গেছে গায়কের মাথার চুলও। যেনো গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা। অনেকে তো দাবি করে বসছেন, নেশায় আসক্ত হয়ে গেছেন এই সংগীত তারকা। তবে এত আলোচনা-বিতর্কের পরও চুপ ছিলেন বিবার।

৩১ বছর বয়সী পপ তারকা গেল বৃহস্পতিবার একটি ব্যক্তিগত পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। সেখানে তিনি নিজেকে প্রতারক ও অযোগ্য বলে দাবি করেছেন। তার এই পোস্ট দেখে ভক্তদের উদ্বেগ বেড়ে গেছে আরও। বিবার তার পোস্টে তার দ্রুত উত্থান নিয়ে বলেছেন, মাত্র ১৫ বছর বয়সে শুরু হয় তার পথচলা। তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে সবসময় যোগ্য ভেবেছে। কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় আমার মনে হয়েছে আমি অযোগ্য, প্রতারক। বিবার আরও বলেন, ‘যদি আপনিও নিজেকে প্রতারক অনুভব করেন তাহলে আমাদের ক্লাবে স্বাগতম। আমি প্রতিদিনই অনুভব করি যে আমি পর্যাপ্ত নই এবং অযোগ্য একজন।

এই পোস্টের পর বিবারের ভক্তরা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিককালে তার ছবিগুলো নানা গুজব এবং আশঙ্কা তৈরি করেছে যে তিনি মাদকাসক্ত হয়ে থাকতে পারেন। তবে শিল্পীর প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, বিবার ঠিক আছেন। তিনি তার পরিবার, স্ত্রী হেইলি এবং নবজাতক পুত্র জ্যাক ব্লুজকে নিয়ে সুখী আছেন। তিনি সংসারে মনযোগী। বিবারের প্রতিনিধিদের বরাতেদ ডেইলি মেইল নিশ্চিত করেছে, তিনি আগে যতটা সুখী ছিলেন, তার চেয়ে এখন অনেক বেশি সুখী আছেন। জনসমক্ষে কি মনে করা হচ্ছে সেসব নিয়ে বিবার চিন্তিত নন। তার প্রধান মনোযোগ পুত্র জ্যাকের দায়িত্ব নেওয়া এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতি করা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।