খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

এবারের ‘আইপিএল-২৫’র উদ্বোধনী পর্বও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে। চোখ ধাঁধানো বিভিন্ন সিগমেন্টে অংশ নেবেন খ্যাতিমান তারকারা। ক্রিকেটের এ আয়োজন দর্শকদের ব্যাপক বিনোদন দেবে। এবার উদ্বোধনী অনুষ্ঠানটি ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। উল্লেখ করার মতো ব্যাপার হলো, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা অংশগ্রহণ করবেন। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এ আয়োজন উপস্থিত থাকবেন। এ তালিকায় আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’র নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।

শাহরুখ খান তার দল ‘কেকআর’র সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে।

‘আইপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধবন পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।

আপিএল’র ১৮তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে। এ সিজনে ১০টি দল–গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ – মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। ২৫ মে অনুষ্ঠিত হবে‘আইপিএল’র গ্র্যান্ড ফাইনাল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।