খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

টালিগঞ্জের জনপ্রিয় তারকা জুটি যশ দাশগুপ্ত-নুসরাত জাহান। যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে তেমন পাত্তা দেন না। নিজের মতো করে চলেন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আড়ি’ সিনেমা তা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ তারকা জুটি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত এক পোস্ট দিয়ে কটাক্ষকারীদের জবাব দিয়েছেন।

‘আড়ি’ কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। সঙ্গে কটাক্ষকারীদের জবাব দিয়ে লিখেছেন, “কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না। তার কথায়, ‘আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া, অত্যন্ত কৃতজ্ঞ।’ আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু নুসরাতই নন, যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই। প্রসঙ্গত, প্রায় একযুগ পর বাংলা ছবিতে অভিনয় করলেন মৌসুমী চ্যাটার্জি। ‘আড়ি’ ছবিতে সেটাই সবচেয়ে বড় চমক। শেষবার ২০১৩ সালের অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। মা ও ছেলের দুষ্টু-মিষ্টি রসায়নই ইউএসপি ‘আড়ি’র।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।