ইরানের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের কোন বৈঠক হবে না: কাতার
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। তবে ইরানের কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি কোনো বৈঠক করবেন না বলে জানিয়েছে কাতার।কুশনার ও উইটকফ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন এবং চলমান আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বর্তমানে দোহায় রয়েছেন। তবে তারা ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে অংশ নেবেন না।কুশনার ও উইটকফ মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন এবং চলমান আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।
এছাড়া ইরানের জব্দ থাকা ৬০০ কোটি মার্কিন ডলারের সম্পদ এখনও তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান ওই মুখপাত্র।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন