আফ্রিকার আরো চার দেশে নতুন দূতাবাস খুলছে রাশিয়া
ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার গাম্বিয়া, লাইবেরিয়া, টোগো এবং কোমোরোস ইউনিয়নেনতুন কূটনৈতিক মিশন (দূতাবাস) চালু করার পরিকল্পনা নিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর অধীন বিজনেস কাউন্সিলের এক বৈঠকে ল্যাভরভ বলেন, পরবর্তী পর্যায়ে গাম্বিয়া, লাইবেরিয়া, টোগো এবং কোমোরোস ইউনিয়নে কূটনৈতিক মিশন চালু করা হবে।২০২৫ সালে আফ্রিকার আরও তিনটি দেশে-নাইজার, সিয়েরা লিওন ও দক্ষিণ সুদানে রাশিয়ার দূতাবাস কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আফ্রিকার সঙ্গে অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নতুন বিভাগও গঠন করা হয়েছে।
তিনি বলেন, আফ্রিকায় রাশিয়ার কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণের মাধ্যমে মহাদেশটির দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে।বর্তমানে আফ্রিকার ৪৫টি দেশে রাশিয়ার দূতাবাস রয়েছে। ল্যাভরভ বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফ্রিকায় রাশিয়ার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও এখন তা দ্রুত পুনর্গঠন করা হচ্ছে।
মাত্র চার বা পাঁচটি দেশে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন করা বাকি থাকবে। এরপর আফ্রিকার পুরো মহাদেশেই রাশিয়ার শতভাগ কূটনৈতিক উপস্থিতি নিশ্চিত হবে।এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকার দক্ষিণাঞ্চল বিষয়ক বিভাগের পরিচালক আনাতোলি বাশকিন জানান, গাম্বিয়ায় দূতাবাস স্থাপনের সব সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে এবং সেখানে একজন রাষ্ট্রদূতও নিয়োগ দেওয়া হয়েছে।কোমোরোসে দূতাবাস চালুর জন্য উপযুক্ত ভবন খোঁজা এবং জনবল নিয়োগের প্রস্তুতি চলছে। টোগোর ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া চলছে এবং সেখানে শিগগির একজন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন