খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ড্রোন চুক্তি সই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ড্রোন চুক্তি সই

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ডেনমার্ক, এস্তোনিয়া এবং নেদারল্যান্ডসের সঙ্গে আরও তিনটি ‘ড্রোন চুক্তি’ সই করেছে ইউক্রেন।

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে এই চুক্তির কথা ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে কিয়েভ এখন পর্যন্ত মোট নয়টি এমন চুক্তি সম্পন্ন করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর সময় এ খাতে কিয়েভের সীমিত অভিজ্ঞতা ছিল। তবে পরবর্তীতে তারা অত্যন্ত উন্নত ও পরিশীলিত একটি ড্রোন শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই ড্রোন চুক্তিগুলোর প্রচারণায় বিশ্বজুড়ে ব্যাপক সফর করেছেন জেলেনস্কি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে চলতি বছর উপসাগরীয় দেশগুলোকে ইরানি হামলা মোকাবিলা করতে হয়েছিল।

ডেনমার্কের সঙ্গে চুক্তির বিষয়ে জেলেনস্কি বলেন, এই চুক্তি ‘যৌথ প্রতিরক্ষা উৎপাদন, অভিজ্ঞতা বিনিময় এবং অস্ত্র রপ্তানিতে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও বড় সুযোগ উন্মোচন করবে।ডেনমার্কই প্রথম দেশ যারা ইউক্রেনে যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছিল। জেলেনস্কি আরও যোগ করেন, ‘এটি সম্পূর্ণ ন্যায়সঙ্গত যে ডেনমার্ক এখন ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত অস্ত্রের রপ্তানির ক্ষেত্রে প্রবেশাধিকার পাবে।

সম্মেলনের প্রথম দিনের বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘ন্যায্যভাবেই এই জোটের অংশ।’ তিনি পুনর্ব্যক্ত করেন যে, এই সম্মেলনে কিয়েভের মূল লক্ষ্য হলো ‘আরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ।

এক সপ্তাহে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বড় ধরনের বিমান হামলার পর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন জেলেনস্কি।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।