খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ হয়েছেন। ১০ জুলাই শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন স্পেনের নাগরিক ছিলেন। বাকি সবাই বিদেশি বলে ধারণা করা হচ্ছে।

আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা প্রধান আন্তোনিও সান্স জানান, দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে অনেকেই দুর্গম বনাঞ্চল পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। মারা যাওয়া এসব ব্যক্তিও নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ অমান্য করে গাড়ি নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা শেষ পর্যন্ত প্রাণ হারান।

এদিকে স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে বহু দমকলকর্মী কাজ করছেন।

সান্স জানান, একটি গাড়িতে চারজনের মরদেহ পাওয়া গেছে। তারা ব্রিটিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সম্ভবত গাড়ি ফেলে হেঁটে পালানোর চেষ্টা করেছিলেন। আগুনে পুড়ে যাওয়া অনেক মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। সেগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক নেতা হুয়ান ম্যানুয়েল মোরেনো সাংবাদিকদের বলেন, “আগুন বারুদের মতো দ্রুত ছড়িয়ে পড়েছে।” তিনি এই দাবানলকে ”সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া এবং সবচেয়ে জটিল দাবানলগুলোর একটি” বলে উল্লেখ করেন।

মোরেনো জানান, এ পর্যন্ত আগুনে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর (প্রায় ৭ হাজার ৯০০ একর) এলাকা পুড়ে গেছে। শুক্রবার দিনের পরবর্তী সময়ে বাতাসের গতি আরও বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।