খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাষ্ট্রীয় সফরে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
রাষ্ট্রীয় সফরে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সরকারের আমন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি একটি উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে যাচ্ছেন। ইরাকি বার্তা সংস্থা (আইএনএ) দেশটির সরকারি মুখপাত্র হায়দার আল-আবৌদির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এই সফরে যাচ্ছেন। সফরকালে দ্বিপাক্ষিক গ্যাস সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ইরাকি সরকারের মুখপাত্র হায়দার আল-আবৌদি জানান, ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার বিষয়টি শুধুমাত্র বাগদাদেই আলোচনা হয়েছে। এটি সম্পূর্ণ ইরাকের অভ্যন্তরীণ বিষয় এবং দেশের বাইরে কোনো ফোরামে এ নিয়ে আলোচনা করা হবে না।

ইরাক ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় গ্যাস সহযোগিতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই আলোচনা ইরাকের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রেখেই পরিচালিত হবে।

বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতা ও ঘটনাবলীর প্রেক্ষিতে ইরাক একটি কূটনৈতিক সমাধান-ভিত্তিক উদ্যোগ নিয়ে কাজ করছে। হরমুজ প্রণালীতে চলমান যুদ্ধের কারণে ইরাকের তেল রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে বিকল্প তেল রপ্তানি রুট তৈরির পরিকল্পনা ও চুক্তি করেছে ইরাক।

ইরাক সরকারের মুখপাত্র আল-আবৌদি জোর দিয়ে বলেন, ইরাক এখন নিজের শক্তি পুনর্গঠন করেছে। দেশটি কোনো সামরিক বা রাজনৈতিক জোটের অংশ নয়। ইরাক অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে। ইরাক বর্তমানে নিজের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আরও বড় পরিসরে বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগ বাড়াতে কাজ করে যাচ্ছে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।