খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইরাকে যুক্তরাষ্ট্র ও সউদী আরবের যৌথ বিমান হামলায় নিহত অন্তত ২০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
ইরাকে যুক্তরাষ্ট্র ও সউদী আরবের যৌথ বিমান হামলায় নিহত অন্তত ২০

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) লজিস্টিকস ও অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সউদী আরব যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা বা তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে পিএমএফ এ তথ্য জানায়।

ইরাকের বাগদাদ, ওয়াসিত, নিনভে, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা—এই সাতটি প্রদেশের একাধিক সামরিক সদর দফতর, যানবাহন ও সরঞ্জাম লক্ষ্য করে এই সমন্বিত হামলা চালানো হয়। এতে পিএমএফ-এর সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জোটটির ৩০তম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটের দিকে উত্তর ইরাকের কৌশলগত নিনভে অঞ্চলে সাতটি শক্তিশালী বিমান হামলা চালানো হয়। শুধু এই অঞ্চলেই ১০ জন নিহত এবং ৬ জন গুরুতর আহত হন।ইরাকি ভূখণ্ডে এমন ভয়াবহ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দেশটির প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি বুধবার ‘জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ কাউন্সিল’-এর জরুরি বৈঠক আহ্বান করেছেন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।