হলে অবস্থানের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল জাকসু
ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদগুলোর নির্বাচিত প্রতিনিধিদের পদের মেয়াদ থাকা পর্যন্ত হলে অবস্থানের সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাকসু।
আজ বৃহস্পতিবার জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের এই একতরফা সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক, অনভিপ্রেত ও ষড়যন্ত্রমূলক’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
জাকসুর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসুর সঙ্গে কোনো আলোচনা বা সম্মতি ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তা জাকসুর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাকসু মনে করে, প্রশাসনের এই সিদ্ধান্ত হলের আবাসিক পরিবেশ বিনষ্ট করবে, অছাত্রদের অবস্থানের সুযোগ তৈরি করবে এবং বিলুপ্ত হওয়া ‘গণরুম ও গেস্টরুম সংস্কৃতি’কে পুনরুজ্জীবিত করার ঝুঁকি তৈরি করবে। এছাড়া জাকসুকে বিতর্কিত করে বিশেষ কোনো পক্ষকে সুবিধা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ



আপনার মতামত লিখুন