খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রুয়েটে সিএএসআর কমিটির ৫৭তম সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
রুয়েটে সিএএসআর কমিটির ৫৭তম সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএএসআর) এর ৫৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ডঃএস এম আব্দুর রাজ্জাক।

সভায় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে সিএএসআর কমিটির সদস্যবৃন্দ তথা বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

সিএএসআর কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃআব্দুল খালেকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডঃমোঃআখতার হোসেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডঃমোঃ কামরুজ্জামান, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ডঃবশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডঃমোঃ নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডঃমোঃআব্দুল কাদের জিলানী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডঃমোহাম্মদ আলী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃমোঃরোকনুজ্জামান,উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।