খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

গোলাম রব্বানী
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ৮৩ নং আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবাগত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাসান সরদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনেআরা সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রেহেনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন
তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী,
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মারুফুল ইসলাম মারুফ
জাতপুর বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম মোল্লা
নবাগত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শিহাদ সালেহ
এ ছাড়া অনুষ্ঠানে নবাগত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটি।
অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলো—বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনেআরা সাথী ও পিতা আনিছুল হক মোল্ল্যার কন্যা অরিন তুলতুলে কথা এবং মাতা মরিয়ম বেগম ও পিতা মাজারুল আনোয়ারের কন্যা মনিরা সুলতানা।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।