খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন ক্যারোলিন লেভিট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন ক্যারোলিন লেভিট

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। চলতি আগস্ট মাসের শেষে তিনি দায়িত্ব ছাড়বেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি জানানোর পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেভিট সিদ্ধান্তটিকে ‘মিশ্র অনুভূতির’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, গত মে মাসে দ্বিতীয় সন্তান ভিভিয়ানা জন্মের পর হোয়াইট হাউসে দায়িত্ব পালনে ফিরে এসে তিনি বুঝতে পারেন, একই সঙ্গে দুই ছোট সন্তানের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে।

লেভিট বলেন, ‘প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পাশাপাশি দুই সন্তানের জন্য ভালো মা হওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই হোয়াইট হাউস ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। লেভিটের দুই বছর বয়সী একটি পুত্রসন্তানও রয়েছে।’

লেভিটের পদে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি ট্রাম্প। তবে লেভিটের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, লেভিট তাঁর অন্যতম প্রধান বাহ্যিক উপদেষ্টা এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ের লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন লেভিট। এর আগে তিনি ট্রাম্প-সমর্থক সুপার প্যাক ‘মাগা ইনক’-এর মুখপাত্র হিসেবেও কাজ করেন।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে জয় পেলেও মূল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে পরাজিত হন তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসের প্রেস অফিসে কাজ করেছেন লেভিট। পরে নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।হোয়াইট হাউসের সাম্প্রতিক প্রেস সেক্রেটারিদের তুলনায় লেভিট সংবাদ সম্মেলন করেছেন তুলনামূলক কম।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।