খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

পাকিস্তানে সামরিক আদালতে ২৫ জন বেসামরিক নাগরিকের সাম্প্রতিক সাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে এর আগে উদ্বেগ জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পোস্টে ম্যাথিউ মিলার বলেন,পাকিস্তানি বেসামরিক নাগরিকদের সামরিক ট্রাইব্যুনালে সাজা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাকিস্তানি কর্তৃপক্ষকে ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এফসিডিও  বলেছে, ‘যুক্তরাজ্য পাকিস্তানের নিজস্ব আইনি প্রক্রিয়ার ওপর সার্বভৌমত্বকে সম্মান জানালেও,সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার স্বচ্ছতা ও স্বাধীন মূল্যায়নের অভাব এবং ন্যায়বিচারের অধিকারের পরিপন্থী। আমরা পাকিস্তান সরকারকে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর)-এর অধীনে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাই।

গত বছরের ৯ই মে দেশব্যাপী দাঙ্গায় অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত ২৫ বেসামরিক নাগরিককে দুই থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের বেসামরিক আদালত। এই দাঙ্গা ২০২৩ সালের ৯ই মে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের পর শুরু হয়।

রায় ঘোষণার একদিন পর, ইইউর একজন মুখপাত্রও এই রায়গুলোকে ‘পাকিস্তানের আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) অধীনে নেওয়া বাধ্যবাধকতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে বর্ণনা করেছেন।

ইইউ পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, এবং জিএসপি+ ব্যবস্থাটি ইউরোপের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

পাকিস্তানের সংবিধানে সংরক্ষিত ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকারের কথা উল্লেখ করে  এই অধিকারগুলোর প্রতি সম্মান জানাতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পশ্চিমা দেশগুলোর কোনও বিবৃতির বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে পিটিআই এই সাজাকে প্রত্যাখ্যান করেছে। আর আইনজীবীরা বিচার প্রক্রিয়া এবং অতিরিক্ত উচ্চ দোষারোপের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে ‘যৌক্তিক এবং যথার্থ’ বলেও সমর্থন করেছে পিটিআই। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই পদক্ষেপ পাকিস্তানকে বৈশ্বিক মঞ্চে আরও বিচ্ছিন্ন করতে পারে।

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।