খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনায় চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ণ
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনায় চীন

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করলো চীন। ম্যানিলার বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ ও চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির প্রতি বিদ্বেষমূলক বলে বুধবার (২৫ ডিসেম্বর) মন্তব্য করেছে বেইজিং। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো টিওডোরো মঙ্গলবার বলেছিলেন, চীনের অব্যাহত বিরোধিতা সত্ত্বেও তাদের দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন অনুমোদনের অধিকার ফিলিপাইনের রয়েছে। ম্যানিলাতে অবস্থিত চীনা দূতাবাস এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টিওডোরোর বক্তব্য আদর্শিকভাবে পক্ষপাতদুষ্ট।

নিজের বিবৃতির মাধ্যমে তিনি স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা ও সেখান থেকে উৎসারিত গোষ্ঠীগত সংঘাত উসকে দিচ্ছেন। ফিলিপাইনে মোতায়েন করা মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা টাইফুন তাৎক্ষণিকভাবে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।  এ বিষয়ে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে অন্যপাশ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। ফিলিপাইনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনা সরকারের এক মুখপাত্রের বিরোধিতার জবাব দিতে মঙ্গলবার ওই বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন টিওডোরো।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।