খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ
ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলা

ভারতের কেরালায় একটি গির্জার ক্রিসমাস ক্যারল পার্টিতে হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) পাথানামথিট্টা জেলার কুমবানাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্রিসমাস ক্যারল পার্টি হলো একটি খ্রিস্টীয় ঐতিহ্য, যেখানে একটি গির্জার বা সম্প্রদায়ের সদস্যরা দলবদ্ধভাবে বিভিন্ন বাড়ি বা স্থানে ঘুরে ঘুরে বড়দিন সম্পর্কিত গান (ক্যারল) পরিবেশন করেন। এই গানগুলো সাধারণত যিশুখ্রিস্টের জন্ম এবং খ্রিস্টীয় বিশ্বাসের আনন্দময় দিকগুলো তুলে ধরে। এই ধরনের পার্টি মূলত মানুষের মধ্যে আনন্দ ও ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দিতে এবং গির্জার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়।

জানা যায়, বুধবার সকালে বড়দিন উপলক্ষে অনুসারীদের বাড়িতে ক্যারল পরিবেশনের সময় পার্টির সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে অন্তত ১৫ জনের একটি দল। বিরোধের সূত্রপাত হয় এক ক্যারল সদস্যের গাড়ির হেডলাইটের আলো কমানো নিয়ে। প্রাথমিকভাবে এই সমস্যা মীমাংসা হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, এক হামলাকারী ক্যারল পার্টির এক সদস্যের ডান হাতে আঘাত করেন। এছাড়া আরও এক ব্যক্তি ও তার স্ত্রীও হামলার শিকার হন। ওই নারী শারীরিক হয়রানিরও অভিযোগ তুলেছেন। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়।

হামলার ভয়ে ক্যারল দলটি আশপাশের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে অভিযুক্তরা বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করে, গালিগালাজ করে এবং বাড়ির উঠানে উপস্থিত শিশুদের হুমকি দেয়।

কোইপুরাম পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তারা মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চারজনকে তাদের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।