খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আইএসও সনদ অর্জন করেছে অগ্নি সিস্টেমস লিমিটেড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
আইএসও সনদ অর্জন করেছে অগ্নি সিস্টেমস লিমিটেড

দেশের অন্যতম ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ অর্জন করেছে। সম্প্রতি অগ্নি সিস্টেমস লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বি-অ্যাডভান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কীর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

আইএসও সনদ প্রাপ্তির মাধ্যমে অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিষেবা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল। এ উপলক্ষে অগ্নি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম বলেন, “এই সনদ অর্জন আমাদের গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে এটি আমাদের কর্মীদের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানসিকতাকে আরও প্রসারিত করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে পরিচালক জিয়া শামসী অগ্নি সিস্টেমস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই অর্জন অগ্নি সিস্টেমস লিমিটেডের গ্রাহক সেবা উন্নত করার প্রতিশ্রুতির প্রতিফলন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আল হেলাল মোঃ মওদুদ আহমেদ এসিএস, হেড অফ এইচআর দোলন কৃষ্ণ উকিল , হেড অফ রেভিনিউ আনিসুল ইসলাম, হেড অফ এডমিন সুলতান মাহমুদ রাসেল সহ অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বি-অ্যাডভান্সির উর্ধ্বতন কর্মকর্তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।