খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

লস অ্যাঞ্জেলসের দাবানলে জ্বলছে হলিউড হিলস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
লস অ্যাঞ্জেলসের দাবানলে জ্বলছে হলিউড হিলস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এলাকার ভয়াবহ দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।

 

লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে বলেন, এ এক বড় অগ্নিঝড়। বুধবার সন্ধ্যায় নতুন করে হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়ায় আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে। হলিউড হিলসসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গেছে, হলিউড বোলেভার্ড, মুলহল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিনোদনজগতের ক্ষেত্রে এই জায়গাগুলো খুব উল্লেখযোগ্য, কারণ এই এলাকার মধ্যেই ডলবি থিয়েটারের অবস্থান। সেখানে অস্কার আয়োজন হয়ে থাকে।

 

অস্কারের আয়োজকেরা বলেছেন, দাবানলকে কেন্দ্র করে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা দুই দিন পেছানো হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অপেক্ষাকৃত ছোট আকারে হলেও হলিউড বোলেভার্ড ও ওয়াক অব ফেম সড়কের ওপর দিয়েও দাবানলের শিখা দেখা যাচ্ছে। দাবানল যদি ১০১ ফ্রিওয়ে অতিক্রম করে, তবে হলিউড সাইন ও গ্রিফিথ অবজারভেটরিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।