খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে জানিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে শুক্রবার (১০ জানুয়ারি) তিনি জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকে ‘একটি অপরিহার্যতা’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প সামরিক বা অর্থনৈতিক উপায়ে, এমনকি ডেনমার্কের ওপর শুল্ক আরোপের মাধ্যমেও এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা উড়িয়ে দেননি।  কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে এগেদে বলেন, না, তবে আমরা আলোচনায় প্রস্তুত।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ করা হয়েছে। তবে সেটি তার শপথ গ্রহণের আগে হওয়ার সম্ভাবনা কম।

গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষ বাস করে। ১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল। ২০০৯ সালে একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতার দাবি করার অধিকার লাভ করে। উত্তর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী এগেদে গ্রিনল্যান্ডের স্বপ্নের কথা তুলে ধরে বলেন, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, আমরা নিজেদের ঘরের কর্তা হতে চাই … এটি সবার সম্মান করা উচিত। তবে তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে আমরা ডেনমার্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। সম্প্রতি গ্রিনল্যান্ডে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়েছে। এগেদে তার নববর্ষের ভাষণে এই বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।