খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার(১২ জানুয়ারি)কাতারের রাজধানী দোহায় চলমান গাজার সংকট নিয়ে ফোনে কথা বলেছেন। আলোচনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার প্রসার নিশ্চিত করা। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার প্রসার একটি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়াও, বন্দি বিনিময় এবং গাজায় অবরোধ অবসানের বিষয়ে আলোচনা হয়েছে।

নেতানিয়াহু এই সময় বাইডেনের আজীবন ইসরায়েল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অসাধারণ ভূমিকার প্রশংসা করেন। ফিলিস্তিনের  গাজা সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় চলা বন্দি বিনিময় আলোচনা কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে। নেতানিয়াহুর নতুন শর্ত আরোপের কারণে এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। ইসরায়েলি বিরোধী দল এবং বন্দিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৪৬,৫০০ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এই হামলা অব্যাহত রয়েছে। নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গাজায় চলমান মানবিক সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরী পদক্ষেপের প্রয়োজন। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, সঠিক রাজনৈতিক সদিচ্ছাই পারে এই চুক্তি কার্যকর করতে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।