খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি কিয়েভে পা রাখেন। তার এই সফরের মধ্যেই কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন যে, বিমান বাহিনী শত্রুদের ড্রোন হামলার বিষয়ে সতর্ক করার পর শহরের কেন্দ্রস্থলে শত্রুদের লক্ষ্যবস্তু প্রতিহত করতে কাজ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কিয়েভ থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন তারা একটি ড্রোন উড়ে যেতে দেখেছেন।

 

এর আগে রাশিয়ার এঙ্গেলস শহরে সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় হামলা চালায় ইউক্রেন। সেসময় আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মীর মৃত্যু হয়। গত বুধবার (৮ জানুয়ারি) উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গায় হামলার দাবি করেছে। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ঝাপোরিঝিয়াতে ১৩ জন নিহত হয়। গত মাসের শেষদিকে রাশিয়ার ওরিওল অঞ্চলে দূরপাল্লার শাহেদ ড্রোনের একটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। সে সময় ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা ‘গুরুতরভাবে কমিয়ে’ দিয়েছে।

 

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশটির বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। এই হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যবহৃত সুরক্ষিত কংক্রিট কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।