খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ আসছে হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তিডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট তৈরির সুযোগ আসছে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটে একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সভা করা যায়। গ্রুপের সদস্যদের সভার বিষয় ও তারিখ আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ইভেন্টও তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। এর ফলে গ্রুপের সদস্যরা নির্দিষ্ট সময়ে সভায় অংশ নিতে পারেন। গ্রুপ চ্যাট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় এবার ব্যক্তিগত চ্যাটেও ইভেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত ব্যক্তিরা আগে থেকে সময় নির্ধারণ করে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও হোয়াটসঅ্যাপ ইভেন্ট তৈরি করা যাবে। এ জন্য চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ইভেন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম লিখে শুরুর তারিখ ও সময়ের পাশাপাশি শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। এর ফলে অন্য ব্যক্তি ইভেন্টের সময়কাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে, তিনি ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।