খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সিরিয়ার বাফার জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
সিরিয়ার বাফার জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান কাতারের

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ইসরায়েলকে সিরিয়ায় জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।  দামেস্কে সিরিয়ার নেতা আহমেদ আল শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বলেন, বাফার জোন দখল করা ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কাজ। এ অঞ্চল থেকে তাদের অবিলম্বে সরে যেতে হবে। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির কাছে বাফার জোনে প্রবেশ করে। ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এটি একটি নিরস্ত্রীকৃত এলাকা। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম (এইচটিএস) বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক নিয়ন্ত্রণে নেয়।

ইসরায়েল একই সঙ্গে সিরিয়াজুড়ে শত শত বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব হামলার লক্ষ্য অস্ত্র সরবরাহ বন্ধ করা, যা উগ্রপন্থিদের হাতে পৌঁছাতে পারে। আহমেদ আল শারা জানান, তার দেশ জাতিসংঘের বাহিনীকে বাফার জোনে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি এই অঞ্চলে ইসরায়েলের অনুপ্রবেশের কারণ ছিল। দামেস্ক মুক্ত হওয়ার পর আজ তাদের আর কোনও উপস্থিতি নেই। ইসরায়েল অজুহাত দিয়ে বাফার জোনে ঢুকে পড়ছে। তিনি আরও বলেন, কাতার এই বিষয়ে পশ্চিমা ও ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখবে। শেখ মোহাম্মদ জানান, সিরিয়ার নতুন প্রশাসন এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে কাতার সহায়তা দেবে। তিনি বলেন, বিদ্যুৎ খাতসহ অবকাঠামো সচল করতে আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেব এবং আমাদের সিরীয় ভাইদের সঙ্গে ভবিষ্যতে অংশীদারত্বের হাত বাড়াব। তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা সিরিয়া ও তার জনগণের প্রতি সহায়তায় নেতিবাচক প্রভাব ফেলবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।