খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের হুমকির জবাবে মার্কিন পণ্যে শুল্ক বসাবে কানাডা: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
ট্রাম্পের হুমকির জবাবে মার্কিন পণ্যে শুল্ক বসাবে কানাডা: ট্রুডো

মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্য ও সেবার ওপর শুল্ক আরোপ করলে, কানাডাও ১৫০ বিলিয়ন অর্থাৎ ১৫ হাজার কোটি কানাডিয়ান ডলার মূল্যের মার্কিন আমদানির ওপর পাল্টা ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।   এ বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। (১ ডলার = ১.৪৩৩০ কানাডিয়ান ডলার। আর ১ কানাডিয়ান ডলার = প্রায় ৮৫ টাকা) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সরকার মার্কিন পণ্যের বিশদ তালিকা প্রস্তুত করেছে। তবে পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণের পরামর্শ নেবে। তবে কানাডার প্রতিক্রিয়া কতটা হবে, তা নির্ভর করবে ট্রাম্পের কর্মকাণ্ডের ওপর। এ বিষয়ে দেশটির এক কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছেন। তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহলযুক্ত পানীয়, বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস এবং পোষা প্রাণীর খাবার। এদিকে, কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত। এই পরিস্থিতি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এর আগে ট্রাম্প কানাডিয়ান পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান। কানাডাকে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ও অবৈধ অভিবাসীসহ ফেন্টানিল পাচার নিয়ন্ত্রণে চাপ দিতে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। তবে এটিকে মুক্তবাণিজ্য চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এই ধরনের শুল্ক কানাডার জন্য মারাত্মক হতে পারে, কারণ কানাডা তার মোট রপ্তানির ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রে পাঠায়। এমন পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও দেশটির ১০ প্রদেশের প্রিমিয়াররা এ বিষয়ে আলোচনা করেছেন। রয়টার্সের সূত্রটি জানিয়েছে, কানাডা তিনটি ধাপে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে। প্রথম ধাপে, ট্রাম্পের শুল্ক আরোপ হলে তাৎক্ষণিকভাবে ফ্লোরিডা থেকে আমদানি করা কমলার রসসহ একটি ছোট তালিকার পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।