খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

২০২৩ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। বিশ্বকাপ উপলক্ষ্যে যেসব পর্যটক আসবেন তাদের সুবিধার্ধে ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা করছে দেশটি। মরক্কোর এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে প্রাণী অধিকার সংস্থাগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মরক্কো পথকুকুর নিধনে অমানবিক পন্থা অবলম্বন করছে। যারমধ্যে আছে বিষাক্ত স্ট্রক্লাইন প্রয়োগ, জনসম্মুখে কুকুরকে গুলি করা এবং শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা।

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট মরক্কোর এই কার্যক্রমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। তারা বলেছে, বিশ্বকাপের জন্য ৩০ লাখের বেশি কুকুরকে হত্যা করা হতে পারে। প্রাণী অধিকারকর্মী জেন গোডঅল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ফিফার প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, যদি মরক্কো এমন অমানবিকভাবে কুকুর নিধন অব্যাহত রাখে তাহলে তাদের যেন আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মরক্কোতে পথকুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন নির্বিকার ভূমিকা পালন করছে। ফিফা এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও; বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়া বিশ্বকাপের জন্য যেসব ভেন্যু নির্বাচন করা হবে সেগুলোতেও তারা নজর রাখছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক মাণদণ্ড আছে সেটি অনুসরণ করে বিষয়টি সম্পন্ন করতে হবে মরক্কোকে।

সূত্র: ডেইলি মেইল

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।