খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা থাকবেন, কী হবে?

আন্তর্জাতিক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে কারা থাকবেন, কী হবে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান। চার বছর পরপর দেশটিতে নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে।

শপথ গ্রহণের প্রক্রিয়া

মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবারের সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। কারণ, বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।

 

অতিথি কারা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব; যেমন- ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও ২০২০ সালে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প। অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাসহ জীবিত সব সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

 

স্থান পরিবর্তন ও অনুষ্ঠান

অনুষ্ঠানে অতিথির সংখ্যা নিয়ে উদ্বেগ থাকলেও ইনডোরে স্থানান্তরিত হওয়ার ফলে উপস্থিতির সংখ্যা কমতে পারে। ক্যাপিটল রোটুন্ডায় প্রায় ৬০০ জনের ধারণক্ষমতা রয়েছে। ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় সরাসরি সম্প্রচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 

নির্বাহী আদেশ

শপথ গ্রহণের প্রথম দিনই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ সই করার পরিকল্পনা করেছেন। তার মধ্যে রয়েছে গণনির্বাসন কর্মসূচি এবং তেল খনন বৃদ্ধির প্রতিশ্রুতি।

 

সংগীত পরিবেশন

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড এবং লি গ্রিনউডের মতো জনপ্রিয় শিল্পীরা। এছাড়া ‘ওয়াই.এম.সি.এ.’ গানে পারফর্ম করবেন ভিলেজ পিপল। গান গাইবেন কিড রক এবং বিলি রে সাইরাসও।

 

গালা ও র‌্যালি

ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তিনটি অফিসিয়াল গালায় (বিশেষ অনুষ্ঠান) অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আরও এক ডজনেরও বেশি গালার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও, তিনি রোববার সন্ধ্যায় ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় একটি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিক্টরি র‌্যালি’তে অংশ নেবেন।

সূত্র: এএফপি

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।