খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের ক্ষমতাগ্রহণ: বাংলাদেশে কী প্রভাব পড়বে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
ট্রাম্পের ক্ষমতাগ্রহণ: বাংলাদেশে কী প্রভাব পড়বে

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথ ঘিরে বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে। একই সঙ্গে ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়েও  আলোচনা থেমে নেই। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম  যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের রীতি অনুযায়ী সেখানে থাকা বিদেশি মিশন প্রধান যারা আছেন, তারা সবসময় দাওয়াত পেয়ে থাকেন। এবারও সেই রীতি অনুসরণ করা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ওয়াশিংটনের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব ছিলেন। তিনি টুইটার বার্তায় বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের প্রতি তাগিদ দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে তেমন প্রভাব পড়বে না। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বাংলানিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। যদিও ডেমোক্রেটিক দলের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক একটু বেশি গভীর। সেজন্য ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা ধীরগতির হতে পারে। তবে বড় ধরনের তারতম্য ঘটবে না।

 

যোগ দিচ্ছেন বিশ্ব নেতারা

আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, হাঙ্গেরির ভিক্টর অরবান, ইতালির জর্জা মেলোনি অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না। তবে তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর ট্রাম্পের শপথে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩১২ টি ইলেকটোরাল কলেজ ভোট পান। আর ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পান ২২৬ টি ইলেকটোরাল কলেজ ভোট।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।