খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আবেদন করা যাবে ৩০ জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত চাঁদপুরের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে চাঁদপুর জেলার বাসিন্দা এবং জেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুরে ঢাবিয়ান’।

আবেদনের সাথে যেসব বিষয় থাকতে হবে : ১. আবেদনকারীর নাম, ২. পিতার নাম, ৩. মাতার নাম, ৪. ঠিকানা: গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা: চাঁদপুর, ৫. মোবাইল নম্বর ও ইমেইল। ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য : বিভাগের নাম, সেশন ২০২২-২০২৩, হলের নাম, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য: পরীক্ষার নাম, পাসের সন, শিক্ষাবর্ষ, পঠিত বিভাগ, এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ, অভিভাবকের পেশা ও অভিভাবকের বার্ষিক আয়, অধ্যয়নরত বিভাগের বিভাগীয় প্রধানের সুপারিশ/মতামত।

শর্তাবলী :

১. আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে : চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং আর্থিক অস্বচ্ছলতার পক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হল ও আইডি কার্ডের ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

২. শিক্ষাবৃত্তি ষান্মাসিক ভিত্তিতে প্রদান করা হবে, শিক্ষাবৃত্তির মেয়াদ হবে অনার্সের ৪ বছর, তবে ১ বছর অতিক্রান্ত হওয়ার পর প্রথম বর্ষের একাডেমিক ফলাফলের ভিত্তিতে পরবর্তী পুরো অনার্স সেশন বৃত্তি প্রদান করা হবে।

৩. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫ইং।

৪. আবেদনপত্র পাঠানের ঠিকানা: আব্দুল্লাহ আল মামুন, শাখা ব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখা, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০, মোবাইল: ০১৮১৯-১৫২৮০০ এবং আবেদনের সফট কপি পাঠানোর ঠিকানা:

[email protected]/[email protected]

৫. শিক্ষাবৃত্তির আবেদনপত্র দাখিল বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত উপর্যুক্ততা বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

যে কোন তথ্যের প্রয়োজনে: ০১৭৩২-৩৫১৬২০(আহ্বায়ক), ০১৬৭৪-১১৩৮৭৮(সদস্য সচিব), ০১৭১৭-৩১০০৪৭(কোষাধ্যক্ষ)।

বিঃদ্রঃ অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত এব একই নামে একাধিক ফরমে আবেদনপত্র দাখিল করিলে তা সরাসরি বাতিল বলে গন্য হবে।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।