খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ফেডারেল অনুদান

ট্রাম্পের নির্দেশনা স্থগিত করলো আদালত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
ট্রাম্পের নির্দেশনা স্থগিত করলো আদালত

যুক্তরাষ্ট্রে ফেডেরাল অনুদান ও ঋণ স্থগিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের কিছু অংশ আপাতত কার্যকর হচ্ছে না। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় ওই আদেশ কার্যকরের কথা থাকলেও সময় অতিক্রমের কিছু আগে আদালতের নির্দেশে তা আপাতত স্থগিত রাখা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্পের আদেশ কার্যকর হলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সড়ক নির্মাণ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ জানায় কয়েকটি সংগঠন। এরপরই ইউ এস ডিস্ট্রিক্ট জাজ লরেন আলিখান এই সাময়িক স্থগিতাদেশ জারি করেন। আগামী সোমবার বিষয়টি পুনরায় পর্যালোচনা করবে আদালত।

ট্রাম্প প্রশাসনের ব্যাপক সংস্কার পরিকল্পনার অংশ হচ্ছে অর্থসহায়তা বন্ধের ওই সিদ্ধান্ত। ইতোমধ্যে তিনি বৈদেশিক সহায়তা বন্ধ, সরকারি চাকরিতে নিয়োগ স্থগিত এবং বিভিন্ন সংস্থার বৈচিত্র্য সংক্রান্ত কর্মসূচি বাতিলের উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার প্রশাসন সরকারি চাকরিজীবীদের জন্য স্বেচ্ছায় অবসরের প্রস্তাবও দেয়, যার লক্ষ্য সরকারি ব্যয় কমানো। ডেমোক্র্যাটরা ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তারা একে কংগ্রেসের অর্থবিল অনুমোদনের ক্ষমতার ওপর অবৈধ হস্তক্ষেপ বলে সমালোচনা করেছেন। তাদের  দাবি, ট্রাম্পের আদেশের কারণে চিকিৎসক ও স্কুল শিক্ষকদের বেতনের মতো গুরুত্বপূর্ণ অর্থপ্রদানে বিঘ্ন ঘটাচ্ছে। তবে রিপাবলিকানরা এটিকে বাজেট নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছে।

 

ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিনিদের সরাসরি সেবায় নিযুক্ত প্রোগ্রামে কোনও সমস্যা হবে না। কিন্তু ডেমোক্র্যাটিক সেনেটর রন ওয়াইডেন বলেছেন, ৫০ অঙ্গরাজ্যের চিকিৎসকরা তাদের পারিশ্রমিক আদায় করতে পারেননি বলে তার কার্যালয় নিশ্চিত করেছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।