খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে এবার এক ছোট বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে এবার এক ছোট বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শিশুসহ ৬ আরোহী ছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এটি পরিচালনাকারী এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, আরোহীদের বেঁচে থাকার সম্ভবনা খুবই কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি শপিং মলের আশপাশে বিমানটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব দিকে রুজভেল্ট মলের কাছে এ ঘটনা ঘটেছে।

লিয়ারজেট ফাইভ ফাইভ বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিসৌরির স্প্রিংফিল্ড–ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরপরই এটি বিধ্বস্ত হয়। জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে, তাদের বিমানটি চারজন ক্রু, একজন শিশু রোগী এবং তার সহকারীসহ বিধ্বস্ত হয়েছে। গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাত্র তিন দিন পর আবারও একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। তবে বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন আবহাওয়া ছিল ঠান্ডা; বৃষ্টিপাতের কারণে ভালোভাবে কিছু দেখা যাচ্ছিল না।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।