খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পানামা দিয়ে প্রথম সরকারি সফর শুরু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
পানামা দিয়ে প্রথম সরকারি সফর শুরু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেছেন পানামা দিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলে নেওয়ার হুঁশিয়ারিতে কিছুটা বিস্মিত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশটি। এই সফরে আঞ্চলিক পাঁচটি দেশে যাবেন রুবিও। তিনি পানামার কৌশলগত জলপথ পরিদর্শন করবেন এবং রোববার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এক কলামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফর এই অঞ্চলের মধ্যেই সীমিত রাখা কোনো আকস্মিক ঘটনা নয়। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ। যুক্তরাষ্ট্রের মোট কনটেইনার পরিবহনের ৪০ শতাংশ এ পথ দিয়েই যায়।

এই খাল ১৯৯৯ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র পানামার কাছে হস্তান্তর করেছিল। ট্রাম্পের দাবি, চীন আশপাশের বন্দরগুলোতে বিনিয়োগের মাধ্যমে খালের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।  গত মাসে অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পানামা খাল ফিরে পাবে। গেল শুক্রবারও তিনি তার অবস্থান থেকে সরেননি। পানামা সম্পর্কে তিনি বলেন, তারা ইতিমধ্যে অনেক কিছু করার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা মনে করি, এটি ফিরিয়ে নেওয়া যথাযথ হবে। ট্রাম্প অভিযোগ করেন, চীনা ভাষার সাইনবোর্ড সরিয়ে ফেলছে পানামা। খালের বিষয়ে চুক্তি লঙ্ঘন হয়েছে, এমনটি ঢাকতেই তারা এমনটি করেছে। তিনি সাংবাদিকদের বলেন, দায়িত্বে থাকা ভদ্রলোকের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন মার্কো রুবিও।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।