খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতের শেয়ারবাজারে ধস, রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
ভারতের শেয়ারবাজারে ধস, রুপির রেকর্ড দরপতন

নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একইসঙ্গে, ইতিহাসের সর্ব নিম্ন নেমে গেছে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভারতসহ গোটা এশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতীয় শেয়ারবাজারে ধস : সপ্তাহের প্রথমদিনই ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। নিফটি ৫০ সূচক ০.৯৩ শতাংশ কমে ২৩ হাজার ২৬৫ দশমিক ১ পয়েন্টে নেমে আসে। আর বিএসই সেনসেক্স ০.৮১ শতাংশ কমে ৭৬ হাজার ৮৭৪ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রভুদাস লিলাধারের পরামর্শক প্রধান বিক্রম কাসাত বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি মোটেই ইতিবাচক নয়। তার মতে, এই পরিস্থিতিতে বাজারের ভবিষ্যৎ প্রবণতা নির্ভর করবে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ওপর।

সরকারি সংস্থাগুলোর দরপতন : সোমবার ভারতের সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার সূচক ৪ শতাংশ নেমেছে, আর দুইদিনে তাদের পতন হয়েছে মোট ৭ শতাংশ। বাজেট ঘোষণার পর কোম্পানিগুলোর যে লাভ হয়েছিল, তা পুরোপুরি মুছে গেছে। এদিকে, লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ার ৪ শতাংশ দর হারিয়েছে। গত শনিবারও তাদের দর ৩ দশমিক ৪ শতাংশ কমেছিল। বিনিয়োগ বিশ্লেষকদের মতে, বাজেটে মূলধনী ব্যয়ের হার কম থাকায় ভারতের শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্য খাতগুলোতেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। হিটাচি এনার্জি ও থারম্যাক্স যথাক্রমে ৮ শতাংশ ও ৭ শতাংশ দর হারিয়েছে।

তেল বিপণন সংস্থাগুলোর ক্ষতি : এদিন ভারত পেট্রোলিয়াম করপোরেশন ৫ শতাংশ, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ৩ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন ৭ শতাংশ দর হারিয়েছে।  প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান ৮৭ রুপির নিচে নেমেছে বিনিয়োগ প্রতিষ্ঠান জেফারিজ জানায়, ২০২৫ অর্থবছরে এলপিজি ভর্তুকির কারণে তেল বিপণন কোম্পানিগুলোকে মোট লোকসানের ৬৯ শতাংশ বহন করতে হবে, যা তাদের মুনাফার সম্ভাবনা কমিয়ে দেবে।

ভারতীয় রুপির রেকর্ড দরপতন : ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে মার্কিন ডলারের মূল্য বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রাবাজারেও। সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান প্রথমবারের মতো ৮৭ রুপির নিচে নেমেছে। এদিন লেনদেনের শুরুতেই রুপির মান ০.৫ শতাংশ কমে ৮৭ দশমিক ০৭-এ নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষে ভারতীয় রুপির মান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প তার নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এই নীতি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।