খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগ

ভর্তি পরীক্ষা চলাকালীন সময় জাবিতে ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
ভর্তি পরীক্ষা চলাকালীন সময় জাবিতে ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের সুষ্ঠু‌ পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের উদ্যোগে আগামী ১০ দিনব্যাপী “ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট” কর্মসূচি পরিচালিত হবে।

আজ (সোমবার) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন এবং বিভিন্ন জেলা সমিতির তথ্য সহায়তা কেন্দ্রগুলোর মাঝে লাল সবুজ উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডাস্ট কিপার ঝুড়ি উপহার দেয়া হয়‌।

১০ দিন ব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট নিয়ে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অযথা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে ফেলে। নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তেই আমরা সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন, ডাস্ট কিপার ঝুড়ি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়‌। আগামী ১০ দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে। আসুন আমরা প্রত্যেকেই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে এগিয়ে আসি।

উল্লেখ্য যে লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, দুর্যোগ ও ক্রান্তিকালে সমাজসেবা, সচেতনতামূলক ক্যাম্পেইন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবসেবামূলক কাজ করে যাচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।