খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিদেশি কর্মকর্তাদের ঘুষ প্রদান নিষিদ্ধকরণ আইন শিথিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বিদেশি কর্মকর্তাদের ঘুষ প্রদান নিষিদ্ধকরণ আইন শিথিল করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুষের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অন্যদেশে ব্যবসা পরিচালনার সুবিধার্থে সেখানকার সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদানের কারণে দায়েরকৃত মামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সোমবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশ দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওভাল অফিসে আদেশনামায় স্বাক্ষরকালে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, এর ফলে মার্কিন বাণিজ্যের সুযোগ অনেক বৃদ্ধি পাবে।

এই আদেশের মাধ্যমে প্রায় অর্ধশতাব্দীর বৈদেশিক দুর্নীতি অনুশীলন আইনের (ফরেন করাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট বা এফসিপিএ) প্রয়োগ স্থগিত করলেন ট্রাম্প। পাশাপাশি, ওই বিধি সংক্রান্ত বর্তমান ও পুরোনো পদক্ষেপ পর্যালোচনা করে আইন প্রয়োগের নতুন নির্দেশিকা প্রস্তুতির জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বনডিকে আদেশ দিয়েছেন তিনি। নিজের প্রথম মেয়াদেও এফসিপিএ বাতিল করার প্রয়াস চালিয়েছিলেন ট্রাম্প। তার ভাষায়, এটি জঘন্য একটা আইন, যার কারণে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র হাস্যাস্পদে পরিণত হয়েছে।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি ফ্যাক্টশিটে দাবি করা হয়, এফসিপিএ-এর কারণে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল। আন্তর্জাতিক পরিসরে সাধারণভাবে প্রচলিত একটি পন্থায় বাধা প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসা ক্ষতির শিকার হয়েছে। ১৯৭৭ সালে প্রণীত এই আইনে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদান নিষিদ্ধ করা হয়। সময়ের পরিক্রমায় এটি বিদেশি ভূখণ্ডে মার্কিন ব্যবসা পরিচালনার রূপরেখায় পরিণত হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।