খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে সুরাহা ছাড়াই সমাপ্ত ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে সুরাহা ছাড়াই সমাপ্ত ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। মস্কোর বিরুদ্ধে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কিয়েভের জন্য তুরুপের তাস ছিল এই খনিজ সংক্রান্ত আলোচনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভ্যান্সের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, বাস্তবসম্মত ও নিশ্চিত শান্তির দিকে অগ্রসর হতে আমরা প্রস্তুত। আমাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় খসড়া তৈরিতে কাজ করছেন।

এর আগে, ইউক্রেনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি চুক্তির খসড়া জমা দিয়েছেন। এতে ইউক্রেনের খনিজসম্পদে মার্কিন বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে বুধবার উপস্থাপিত মার্কিন খসড়া নিয়ে কিয়েভের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দুই ইউক্রেনীয় প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, খসড়ার কিছু খুঁটিনাটি নিয়ে আরও কাজ করতে হবে। উদ্বেগের নির্দিষ্ট কারণগুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, শান্তিচুক্তি চূড়ান্ত হলে ভবিষ্যৎ রুশ হামলা থেকে নিরাপত্তার জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা বরাবর চেয়ে আসছে কিয়েভ।

ইউক্রেনের খনিজ সম্পদ চিহ্নিত একটি ম্যাপ ও খসড়া প্রস্তাব নিয়ে গত সপ্তাহে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেছেন, মূল্যবান ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে উভয়েই লাভবান হওয়ার পরিকল্পনা পেশ করেছেন তিনি। আলোচিত খনিজের মধ্যে রয়েছে টাইটেনিয়াম, ইউরেনিয়াম, লিথিয়ামসহ বিরল একাধিক ভূ-খনিজ পদার্থ। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে খুব একটা আগ্রহী নন ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সমর্থনের প্রতিদান দিতে হবে। এজন্য তিনি কিয়েভের কাছে ৫০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের বিরল ভূ-খনিজ চেয়েছেন।

বুধবার ইউক্রেন সফরে যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেনট। এ বিষয়ে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মার্কিন অর্থনীতির সঙ্গে ইউক্রেনকে ঘনিষ্ঠভাবে জুড়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে খসড়া প্রস্তাবে। মার্কিন করদাতাদের প্রেরিত অর্থের প্রতিদান নিশ্চিত করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।