খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবি সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
জাবি সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংস্কৃতিক জোটের কার্যকরি পরিষদ ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির মুখপাত্র হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এ কমিটি ঘোষণা করেন মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ।

জোটের মুখপাত্রসহ বিশ্ববিদ্যায়ের পাঁচটি সাংস্কৃতিক সংগঠনের ১০ জন প্রতিনিধি নিয়ে এ কমিটি করা হয়েছে। জোটের অন্য সংগঠকরা হলেন- আকাশ সরকার ও সাদিয়া ইসলাম মোহনা (নাট্যম), মোস্তাফিজুর রাহমান ও এস আই শিমুল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ), ফাহমিদা সুলতানা তামান্না ও জানে আলম (রেড জুলাই), জুবাইর ইসলাম ও রবিউল হাসান (চিরকুট) এবং প্রিয়াংকা কর্মকার (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি)।

নতুন কমিটি নিয়ে মুখপাত্র মাহফুজ ইসলাম মেঘ বলেন, বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিক্রমায় যেকোনো ধরনের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো একজোট হয়ে কাজ করবো। আগামীদিনে আমরা সাংস্কৃতিক জোটের হারানো ঐতিহ্য ও জৌলুস ফিরিয়ে আনতে নতুন এই কমিটি অঙ্গীরকারবদ্ধ।

এর আগে, গত ১৯ জানুয়ারি জাবি সাংস্কৃতিক জোটের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে জোটভুক্ত সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার ও চিরকুট। অবাঞ্ছিত ঘোষণার পর জোটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।