খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতে ১০০ কোটি মানুষের বাড়তি খরচের ক্ষমতা নেই: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
ভারতে ১০০ কোটি মানুষের বাড়তি খরচের ক্ষমতা নেই: রিপোর্ট

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। কিন্তু এর মধ্যে প্রায় ১০০ মানুষ কোনো অতিরিক্ত পণ্য বা সেবার পেছনে অর্থ ব্যয় করতে পারে না। একটি নতুন গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ব্লুম ভেঞ্চারসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রকৃত ভোক্তা শ্রেণির পরিমাণ মাত্র ১৩ থেকে ১৪ কোটি, যা মূলত মেক্সিকোর জনসংখ্যার সমান। এছাড়া আরও ৩০ কোটি মানুষকে ‘উদীয়মান’ বা ‘উদ্বায়ী’ ভোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তারা খুব হিসাব করে খরচ করে প্রতিবেদন অনুসারে, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির ভোক্তা শ্রেণি সম্প্রসারিত না হয়ে বরং সীমিত গণ্ডির মধ্যেই ধনী ব্যক্তিদের আরও ধনী করে তুলছে। এর ফলে ভারতের অভিজাত শ্রেণি আরও বেশি সম্পদশালী হচ্ছে। কিন্তু নতুন করে ধনী মানুষের সংখ্যা খুব একটা বাড়ছে না।

 

এই প্রবণতার ফলে দেশটির ভোক্তা বাজারে বিশেষ পরিবর্তন এসেছে, যেখানে ‘প্রিমিয়ামাইজেশন’ বা উচ্চ মূল্যের পণ্য ও সেবার প্রতি আগ্রহ বেড়েছে। সাধারণ জনগণের জন্য গণহারে উৎপাদিত পণ্য সরবরাহের পরিবর্তে কোম্পানিগুলো বেশি দামের উন্নত পণ্যের দিকে ঝুঁকছে। এ প্রবণতা প্রতিফলিত হচ্ছে বিলাসবহুল আবাসন এবং প্রিমিয়াম ফোনের চাহিদায়, যেখানে সাধারণ ও নিম্ন-মূল্যের সংস্করণগুলোর বিক্রি কমছে। পাঁচ বছর আগেও ভারতের আবাসন বাজারের ৪০ শতাংশ ছিল সাশ্রয়ী মূল্যের ঘর, যা এখন কমে ১৮ শতাংশে নেমে এসেছে। একইভাবে, ব্র্যান্ডেড পণ্যের বাজারও সম্প্রসারিত হয়েছে এবং বিনোদন খাতে ব্যয়ের প্রবণতা বেড়েছে। আন্তর্জাতিক তারকা যেমন- কোল্ডপ্লে ও এড শিরানের কনসার্টের উচ্চমূল্যের টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।