খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হোয়াইট হাউসে ফিরতে চান জেলেনস্কি, রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
হোয়াইট হাউসে ফিরতে চান জেলেনস্কি, রাজি নন ট্রাম্প

যুক্তরষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু সেই কূটনৈতিক সফর শেষ পর্যন্ত রূপ নিল ঐতিহাসিক এক বাকবিতণ্ডায়। ২৮ ফেব্রুয়ারির সেই সংবাদ সম্মেলনে রুমজুড়ে ছিল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা, যারা অবাক বিস্ময়ে দেখলেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কীভাবে এই তিন নেতা উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়লেন, একে অপরের কথা কাটাকাটি করতে লাগলেন। অবশেষে কোনো চুক্তি স্বাক্ষরিত হলো না। বরং জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হলো। পরে, সাংবাদিকদের সামনে এসে ট্রাম্প বললেন, তিনি মনে করেন না যে জেলেনস্কি সত্যিই শান্তি চান। বরং তিনি পরিস্থিতিকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন, যা ট্রাম্পের মতে ভুল কৌশল।

ঘটনার পর জেলেনস্কি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজে কাছে স্বীকার করলেন, তিনি দুঃখিত যে বৈঠকটি এভাবে শেষ হলো। তবে তিনি এখনো বিশ্বাস করেন, দুই দেশের সম্পর্ক রক্ষা করা সম্ভব। তিনি বলেন। যদি আপনি জানতে চান কীভাবে এই ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি গড়ে উঠল, তাহলে আমাদের বিস্তারিত কভারেজ দেখে নিতে পারেন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে ফিরতে হলে জেলেনস্কিকে প্রকাশ্যে শান্তি চাওয়ার কথা বলতে হবে। তিনি আরও দাবি করেন, জেলেনস্কি ‘এই মুহূর্তেই’ আবারও হোয়াইট হাউসে আসতে চান, কিন্তু ট্রাম্পের জন্য সেটি সুবিধাজনক নয়।

ট্রাম্প আরও বলেন, একটি যুদ্ধবিরতি ‘তাৎক্ষণিকভাবে’ কার্যকর হতে পারে। ‘আমরা যুদ্ধ চালিয়ে যাব না’ বলেন তিনি। ‘আমরা হয় এই যুদ্ধ শেষ করব, অথবা তাদের নিজেদের মতো ছেড়ে দেব— দেখব কী হয়, তারা নিজেরাই লড়াই করুক। এদিকে এই  ঐতিহাসিক এক বাকবিতণ্ডা নিয়ে বিশ্ব মিডিয়া যখন ব্যস্ত তখন ইউক্রেন থেকে খবর আসছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গত রাতে এক ভয়াবহ  ড্রোন হামলায় সাতজন আহত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানায়, হামলার কারণে তিনতলা একটি চিকিৎসা কেন্দ্র আগুনে পুড়ে গেলে রোগীসহ ৬৪ জনকেতড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয়। এছাড়া, শহরের আবাসিক ভবন, একটি শপিং সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে তারা আটটি অঞ্চলে ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অঞ্চল গুলোর মধ্যে  ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।

সূত্র: বিবিসি

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।