খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ট্রাম্পের ঘোষণা

ভারতকে ছাড় নয়, ২ এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’ চালু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
ভারতকে ছাড় নয়, ২ এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’ চালু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের আরোপিত শুল্ক ব্যবস্থাকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে আখ্যায়িত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও পাল্টা শুল্ক আরোপ করবে। ট্রাম্প চান, অন্য দেশগুলো মার্কিন পণ্যের ওপর যে হারে শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে।

মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে তা প্রয়োগ করার। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা—আপনারা নিশ্চয়ই এদের নাম শুনেছেন?—এবং আরও অসংখ্য দেশ আমাদের তুলনায় অনেক বেশি শুল্ক ধার্য করে। এটি সম্পূর্ণ অন্যায্য।

ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক বসায়। ট্রাম্প তার প্রশাসনের নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এসব ‘অন্যায্য’ বাণিজ্য নীতির মোকাবিলা করা। তিনি জানান, ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর ‘শিগগির’ পাল্টা শুল্ক বসানো হবে। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের সময়ও ট্রাম্প এ বিষয়ে বক্তব্য রেখেছিলেন।

ট্রাম্প আরও বলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত এই নতুন শুল্ক ব্যবস্থায় কোনো ছাড় পাবে না। এ নিয়ে আমার সঙ্গে কেউ বিতর্ক করতে পারবে না। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শুল্ক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের শুল্কহার অনুযায়ী পাল্টা শুল্ক বসাবে। ট্রাম্প বলেন, যতটা তারা আমাদের ওপর শুল্ক ধার্য করবে, ততটাই আমরা তাদের ওপর করবো। এটিই পারস্পরিক শুল্ক—দুই দিকেই সমান হার। যদি তারা আমাদের বাজারে প্রবেশে অশুল্ক বাধা রাখে, আমরাও তাদের জন্য একই ব্যবস্থা রাখবো।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।