খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মার্কিন জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
মার্কিন জিম্মিদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে এই আলোচনা শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বুধবার (৬ মার্চ) দাবি করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করার অনুমতি পেয়েছেন। উল্লেখ্য, হামাসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখে ওয়াশিংটন এবং তারা সাধারণত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে না। দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বোয়েলারের বৈঠক হয়েছে। তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউজে সম্প্রতি কয়েকজন মুক্তিপ্রাপ্ত জিম্মির সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। এরপরই হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও ফিরিয়ে দিতে হবে। নইলে হামাসের শেষ দেখে ছাড়া হবে!

তিনি আরও লেখেন, আমি ইসরায়েলকে যা দরকার সব পাঠাচ্ছি এই অভিযান শেষ করার জন্য। যদি হামাস আমার কথায় না চলে, তাহলে তাদের একজনও নিরাপদ থাকবে না। গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা তখনই সম্ভব যখন জিম্মিদের মুক্তি দেওয়া হবে। যদি তা না হয়, তবে হামাস ধ্বংস হবে। এখনই বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে তাদের। জিম্মিদের মুক্তি না দিলে পরিণতি ভয়াবহ হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।