খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
আগামী সপ্তাহে জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনের পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।   সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাকে স্বাগত জানায়। প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেই বৈঠক ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, এটি খুবই অদ্ভুত যে আমাদের কৌশলগত অংশীদাররা আলোচনা করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময়  সৌদি আরবেই উপস্থিত থাকবেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে।

সৌদি আরব গত তিন বছর ধরে কূটনৈতিক সমাধানের জন্য বিভিন্ন আলোচনা আয়োজন করেছে এবং তারা ইউক্রেন সংকটের সমাধানে সংলাপ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকের আগে সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: আরব নিউজ

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।