খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভারতে পর্যটন কেন্দ্রের কাছে ২ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
ভারতে পর্যটন কেন্দ্রের কাছে ২ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভারতের দক্ষিণাঞ্চলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে স্থানীয় তিন অপরাধী। শনিবার (৮ মার্চ) স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্ত তিন ব্যক্তি পর্যটকদের ওপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীকে হত্যা করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট রাম আরাসিদ্দি ফোনে রয়টার্সকে বলেছেন, ওই দুই নারীর একজন স্থানীয় আর একজন ইসরায়েলি পর্যটক। তাদের সঙ্গে ছিলেন এক ভারতীয় ব্যক্তি এবং আরও দুই পুরুষ পর্যটক। তারা পর্যটন কেন্দ্রের কাছে নক্ষত্র দেখছিলেন। এসময় ভারতীয় পুরুষটির সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত বিষয়ে স্থানীয় তিন ব্যক্তি হামলা চালায়।

২০১২ সালে দিল্লির গণপরিবহনে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম উত্তাল হয়ে পড়ে ভারত। সেই বর্বর হামলা দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। আইনপ্রণেতারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি ধর্ষণের শাস্তি কঠোর করতে বাধ্য হন। ২০১৩ সালে ধর্ষণের আইন সংশোধন করা হয়। সংশোধনীতে কোনও নারীকে অনুসরণ ও গোপন নজরদারিকেও অপরাধের যৌন হয়রানিমূলক অপরাধের তালিকায় রাখা হয়। এছাড়া, যৌন অপরাধে আদালতে ওঠানোর বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হয়। ২০১৮ সালের সংশোধনীতে ১২ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তবে, আইন কানুনের কঠোরতা সত্ত্বেও নারীদের ওপর বর্বরতা হ্রাসের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিদেশি পর্যটকদের ধর্ষণের ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এলে তখন যেন সবার টনক নড়ে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।