খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মস্কোতে রাতভর ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
মস্কোতে রাতভর ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার রাজধানী মস্কো ও পাশ্ববর্তী অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বলা হচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় হামলা। অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারাও রাজধানী কিয়েভ ও আরও বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর জানিয়েছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রাশিয়ার আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ বলেছেন, রাজধানীর ঠিক বাইরে ভিদনয়ে ও ডোমোদেদোভো শহরে হতাহতের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনের সাতটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের দিকে অগ্রসর হওয়া ৭৩টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন বলছে, হামলার পর একটি জেলা ট্রেন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। মস্কোর বিমানবন্দরগুলোতে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মস্কোর শেরেমেতিয়েভো, ডোমোদেদোভো ও ভনুকোভো বিমানবন্দরে ফ্লাইট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একটি জরুরি বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলা হলো। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গভর্নর ভোরোবিয়েভ মস্কো অঞ্চলে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টগুলোর একটি ও পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশ করেছেন। তিনি বলেন, রাতভর হামলার পর তিন শিশুসহ ১২ জনকে তাদের ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে সরিয়ে নিতে হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও রাশিয়ার নয়টি অঞ্চলে রাতে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।