খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন

ইউক্রেন-রাশিয়া তিনবছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরবে দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। জেদ্দায় আয়োজিত বৈঠকে ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয় কিয়েভ। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে ৩০ দিনের একটি অন্তবর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন প্রস্তাবে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, বুধবার এ বিষয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের বৈঠক হতে পারে। যুদ্ধবিরতিতে সম্মত হতেই ইউক্রেনের জন্য স্থগিত সামরিক সহায়তা ওপ গোয়েন্দা তথ্য বিনিময় সুবিধা পুনরায় চালু করার ঘোষণা নিয়েছে ওয়াশিংটন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ শিগগিরই একটি চুক্তি সম্পন্ন করবে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশটির অর্থনীতি সম্প্রসারণ করবে এবং দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করবে।

তবে খনিজ সম্পদের কথা উল্লেখ করা হলেও জেলেনস্কির বহুল আকাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এখনও অন্তর্ভুক্ত হয়নি বলেই মনে হচ্ছে। হয়ত এটি নিয়ে পরে আলোচনা হবে। অবশ্য ইউক্রেনের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ট্রাম্পের আপত্তি নিয়ে সকলেই তো অবগত আছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।