খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবিতে গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজ উন্নয়ন সংঘের

সাহামিনা আক্তার দিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
জাবিতে গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজ উন্নয়ন সংঘের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজ উন্নয়ন সংঘের। আজ (সোমবার) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাবি টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাবলিক টয়লেটের (ওয়াশরুম) স্থাপনের জন্য ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন স্থান বিশেষত বটতলা এবং খেলার মাঠের আশেপাশে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরায় নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যা স্বাস্থ্যের ঝুঁকিও সৃষ্টি করছে।ক্যাম্পাসের বটতলায় প্রচুর শিক্ষার্থীর সমাগম ঘটে যেখানে বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে যেতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই প্রেক্ষাপটে একটি মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বটতলাসহ ক্যাম্পাসের অন্যান্য পয়েন্টগু পর্যাপ্ত ও পরিচ্ছন্ন ওয়াশরুম স্থাপন জরুরি হয়ে পড়েছে।”

লাল সবুজ উন্নয়ন সংঘের সংগঠক
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া শাহিন সারা চৌধুরী বলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণত শিক্ষার্থীদের বটতলাসহ আরো বেশকিছু জায়গা রয়েছে যেখানে প্রয়োজনের খাতিরে প্রতিনিয়তই যাতায়াত করতে হয়। তবে এসব স্থানে প্রয়োজনীয় টয়লেট সুবিধা নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থী। যেসব স্থানে আসেপাশে কোনো একাডেমিক বিল্ডিং নেই অথবা একাডেমিক কার্যক্রম শেষে ছুটির পর এবং স্থানগুলো ছাত্রী হল থেকে অনেক দূরে হওয়ায় টয়লেট সমস্যাটি ভোগান্তির মুখে ফেলে সাধারণ শিক্ষার্থীদেরকে।তাই,এমন জনবহুল স্থানসমূহ তে বা এর নিকটবর্তী জায়গায় পাবলিক টয়লেট প্রতিষ্ঠা এবং এসবের সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে একজন সাধারণত শিক্ষার্থী হিসেবে আমি মনে করি। এ বিষয়ে প্রশাসনের অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

লাল সবুজ উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াশরুম স্থাপনে দাবি তিনটি হলো:

  • ১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ছেলে ও মেয়েদের জন্য ওয়াশরুম স্থাপন করতে হবে।
  • ২. নিয়মিতভাবে এসব টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে।
  • ৩. নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ওয়াশরুম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল হাদি, মোঃ ইব্রাহিম, আরাফাত হোসেন ইমন, আফরিন রিনাসহ প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।