জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে বন্ধু
পুরান ঢাকার লক্ষ্মী বাজারের একটি মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ওই শিক্ষার্থীর মেস থেকে তার প্রেমিক তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই নারী শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। মরদেহটি ময়নতন্ত্রের জন্য সলিমুল্লাহ মেডিকেলের মর্গে রয়েছে।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে তার প্রেমিক তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ওই যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্নহত্যা করেছে। আমাদের একটি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্নহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



আপনার মতামত লিখুন