খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
জাবিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাকে নির্বিঘ্ন করতে কন্ট্রোল রুম চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর ০১৭৬৫৩৩৩৯৫৮।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ফুটওভার ব্রিজগুলোতে থাকবে আনসার সদস্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশ টহলে থাকবে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের প্রান্তিক গেট, প্রধান গেট এবং এমএমএইচ গেটে নেমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খুলবে আগামী ১৫ জুন এবং ১৬ জুন থেকে ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।