খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চিকিৎসাধীন অবস্থায় জাবি শিক্ষার্থী জোবায়েরের মৃত্যু, উপাচার্যের শোক

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ
চিকিৎসাধীন অবস্থায় জাবি শিক্ষার্থী জোবায়েরের মৃত্যু, উপাচার্যের শোক

চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১-তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী জোবায়ের হোসাইন মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার (২২ জুন) সকালে সাভারের বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, “জোবায়ের হোসাইনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। উপাচার্য জোবায়ের হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।”

এদিকে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডে জুবায়েরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তার স্বজনরা।

উল্লেখ্য, জেবায়ের হোসেন আজ ২২ জুন সকালে প্রচণ্ড পেটব্যথা নিয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রাতের দিকে অনেকবার পেট ব্যথা ও বমি হয়েছে বলে জানিয়েছে তার বন্ধুরা। এছাড়াও সে দীর্ঘদিন ধরে হিমোফিলিয়ায় রোগে আক্রান্ত ছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।