খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই মুখ

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই মুখ

২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পর রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য ক্যাটাগরিতে দুইজন সিন্ডিকেট সদস্য পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ২৩ জুন (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক আদেশ পত্রে তথ্যটি জানানো হয়।

সিন্ডিকেটে মনোনীত সদস্যরা হলেন – বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খান এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

পত্রে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২(১) জি ও ২২(৩) ধারা অনুযায়ী উল্লিখিত ব্যক্তিগণকে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা গণমাধ্যমকর্মীদের বলেন, “এটি অত্যন্ত খুশির সংবাদ এবং একইসাথে অনেক বড় একটি দায়িত্ব। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা প্রত্যাশী।”

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান সাংবাদিকদের বলেন, “একজন সিন্ডিকেট মেম্বার হিসেবে আমার দায়িত্ব যতটুকু, আমি তা যথাযথ পালন করার চেষ্টা করবো এবং সর্বোপরি সহায়তা করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃত যাতে কোন ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়, সেদিকে তৎপর থাকার চেষ্টা করবো। এ এক বড় দায়িত্ব যা পালন করতে সকলের সহায়তা কামনা করছি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।